দুই ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক জেল হাজতে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৬

মানিকগঞ্জে সিংগাইরে একটি মাদ্রাসার দুই ছাত্রকে ধর্ষণের (বলাৎকারের) অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহান এ নির্দেশ দেন।

অভিযুক্ত শিক্ষক কাউছার আহমেদের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি দুই মাস আগে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ওই মাদ্রাসায় যোগদান করেন।

কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, ভুক্তভোগী দুই ছাত্রের পক্ষে এক ছাত্রের পিতা রবিবার রাতে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সোমবার বিকেলে আদালতে ভুক্তভোগীরা ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম