কিশোরগঞ্জে জেলের ভেতর সংঘর্ষ, এক কয়েদির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮

কিশোরগঞ্জের জেলা কারাগারের ভেতরে কয়েদিদের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের ঘটনায় এক কয়েদির মৃত্যু ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাতে জেলা কারাগারের ভেতরে দুই কয়েদির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাথরুমের ফিটিংস ভেঙে সাইদুর রহমান নামের কয়েদি আব্দুল হাইয়ের মাথায় আঘাত করে। পরে কারা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

নিহত কয়েদি কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। অপর কয়েদি আহত অবস্থায় জেলা কারাগার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতার মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের