জুয়ার আসর থেকে আটক ১৭

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১

গাজীপুরে জুয়ার আসর থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার রাতে সদর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়ি থেকে এই ১৭ জুয়াড়িকে আটক করা হয়। তারা হলো– আব্দুল আলী (৫০), আরিফ হোসেন (৩৩), সুজন মিয়া (৩৫), বাবুল মিয়া (৩৫), রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর (৪২), শরীফুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (১৮), শামীম মিয়া (৩০), মোবারক (৩০), মতিন (৩৫), মজিবুর (৩৭), কাজল (৩৫), মুজিবুর (৩০), আবুল হাশেম (৪৬), হেলাল মিয়া (৪৮) ও রফিকুল ইসলাম (২৫)। তারা সবাই গাজীপুর সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বসবাস করে।

ওসি জানান, ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়িতে প্রকাশ্যে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিকসহ ১৭ জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম