গাজীপুরে হোতাপাড়া এলাকায় বাসচাপায় আব্দুল হেলিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গাজীপুরের বি কে বাড়ী এলাকার ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অপারেটর ছিলেন।
ওসি মামুন আল রশীদ জানান, আব্দুল হেলিম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









