তাবিজ দেওয়ার কথা বলে ধর্ষণ, ভণ্ড কবিরাজ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

গাজীপুরের শ্রীপুরে তাবিজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ শফিকুল ইসলামকে (৩২) আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সে শ্রীপুর পৌরসভার বাগমারা এলাকার জহিরুল হকের ছেলে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌরসভার বাগমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, কবিরাজ শফিকুল তাবিজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে গত (৭ ফেব্রুয়ারি) এক তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি বাদী তার স্বজনদের কাছে বলতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর ভিকটিম গত ১০ ফেব্রুয়ারি র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব সদস্যরা বাগমারা এলাকায় অভিযান চালিয়ে ভণ্ড কবিরাজকে আটক করে।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ভণ্ড কবিরাজ শফিকুল ইসলামকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম