ফরিদপুরে নগরকান্দা পৌরসভায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিবার্চনে নৌকা প্রার্থী নিমাই সরকার ২ হাজার ১৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট।
এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আলিমুজ্জামান সেলু ৭১৮ ভোট পান।
সংরক্ষিত মহিলা অসনে ১,২,৩ নং ওয়ার্ডে খাদিজা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে শিরিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে পারুলী বেগম নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নং ওয়ার্ডে কাউছার আহম্মেদ, ২ নং ওয়ার্ডে নাছির হোসেন, ৩ নং ওয়ার্ডে বাবলু মাতুব্বর, ৪ নং ওয়ার্ডে জালাল সরদার, ৫ নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ডে ইমদাদুল মাতুব্বর, ৭ নং ওয়াডে জাকারিয়া, ৮ নং ওয়াডে আমিনদ্দিন ৯ নং ওয়ার্ডে মাসুদুর রহমান (মিকু) বেসরকারিভাবে জয়ী হন।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জেতী প্রু এ ফল ঘোষণা করেন।









