গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০২

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি কালে তাদের পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের নাদিম শেখ (৩৫), একই গ্রামের জসিম শেখ (২৮),সাইফুল শেখ (৩৫), ভুলবাড়িয়া গ্রামের মাহফুজ মিয়া (২২) ও ফরিদপুরের সালথা উপজেলার আলমপুরা গ্রামের রাসেল শেখ (৩৫)।
রবিবার কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ গাড়ি দেখে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম