যুবককে মারধর করে সঙ্গী কিশোরীকে অপহরণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২১

গাজীপুরে বেড়াতে আসা যুবককে মারধর করে সঙ্গী কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সীমানা প্রাচীরের পাশে এ ঘটনা ঘটে।

জিএমপির উপকমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, গাজীপুরে বেড়াতে আসেন কুড়িগ্রামের রাজীবপুর থানার মরিচাকান্দি এলাকার কোরবান আলীর ছেলে মো. মাহিম (১৮) এবং একই এলাকার এক কিশোরী (১৬)।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা বাস থেকে নামেন। পরে তারা রিকশাযোগে চান্দনা চৌরাস্তা মোড়ে যান। সেখান থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যোগে জয়দেবপুর শহরের শিববাড়ি মোড়ের উদ্দেশে রওনা হন। ভোররাত ৪টার দিকে তারা ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের পার্শ্ববর্তী গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় দুই যুবক তাদের রিকশার গতিরোধ করে। যুবকরা রিকশা আরোহীদের সার্ডি রোডের নির্জন স্থানে নিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরে মাহিমকে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে মেয়েটির সঙ্গে কী সম্পর্ক রয়েছে সে ব্যাপারে ছেলেটি অসংলগ্ন কথাবার্তা বলছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।        

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম