কাশিয়ানীতে আগুনে পুড়লো ১০ ঘর, ২০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০টি ঘর আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানীর ব্যাসপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাসপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে একই বাড়ির চার পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল ও গরু ছাগল পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।

আগুনে পুড়ে গেছে ঘর ক্ষতিগ্রস্তারা হলেন মো. সোহেল সরদার, মো. হারেজ সরদার, মাসুদ বিশ্বাস ও রিপন সরদার।

আগুনের খবর পেয়ে রাতেই কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও জেলা পরিষদ সদস্য মো. লুৎফর রহমান লুথু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম