সহপাঠীকে হত্যার দায়ে স্কুলছাত্রের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০২:৩০আপডেট : ০১ মার্চ ২০২১, ০২:৩০

মানিকগঞ্জে স্কুল সহপাঠী রাকিব হোসেনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়ায় শাকিল আহম্মেদ মিঠু নামের এক কিশোর স্কুলছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে সিনিয়র দায়রা জজ আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বান্দুটিয়া আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামি সবুজ মিয়া, মোহাম্মদ রকি, মোহাম্মদ আহাদ ও জনি মিয়াকে খালাস দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে ২০১৮ সালের ২৭ মার্চ মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন শাকিল আহম্মেদ মিঠু। খবর পেয়ে রাকিবের মা ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। কিন্তু, পথে রাকিবের অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর দিন ২৯ মার্চে এ ঘটনায় নিহতের বাবা মো. খলিলুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে এই রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী নুরুল ইসলাম বাদশা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী