জমিদার রাজেন্দ্র বাবুর বাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ০০:০৫ আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:০৫

ফরিদপুর জেলার সদরপুরের ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংরক্ষণের দাবিতে জেলার ৩৪টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী একসঙ্গে মানববন্ধন করেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টায় প্রথমধাপে জমিদার বাড়ির সামনে এবং দুপুর ২টায় দ্বিতীয় ধাপে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী ও সমাজ উন্নয়নমূলক সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ। এ সময় বক্তারা বাইশরশি জমিদার বাড়িটিকে সংস্কার ও সংরক্ষণ করে বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস ও গবেষণার কেন্দ্র এবং সরকারি সম্পদ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

জমিদার রাজেন্দ্র বাবুর বাড়ি এ সময় সংগঠনগুলো মানববন্ধন থেকে গণস্বাক্ষর নিয়ে জমিদার বাড়িটি রক্ষার দাবিতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ক্ষমতাশালীরা এই বাড়ির বিভিন্ন সম্পদ নিয়ে যাচ্ছে। বাড়িটি ভেঙে ফেলার পায়তারা চলছে। যদি এটি সুষ্ঠুভাবে সংস্কার ও সংরক্ষণ না করা হয়, তাহলে এটি বিলুপ্ত হয়ে যাবে। তাই বাড়িটি সংরক্ষণ জরুরি।

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন উল্লেখ্য, বাইশরশি জমিদার বাড়িটি ফরিদপুরের জমিদার, সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজ সংস্কারক রাজেন্দ্র চরণ মজুমদারের স্মৃতি বিজরিত বাড়ি। তার বংশধর শেষ জমিদার বাবু শুকুমার রায় চৌধুরী ১৯৭১ সালে আত্মহত্যা করার পর জমিদার বাড়ির লোকজন চলে যায়। এরপর থেকে বাড়িটি খালি পড়ে আছে।

বাইশরশি জমিদার বাড়িটি একটা ঐতিহাসিক স্থাপনা। এটাকে সংস্কার করা হলে ফরিদপুরবাসী ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক