ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১২:০৫আপডেট : ০৯ মার্চ ২০২১, ১২:০৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয় তলা বাড়ির ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটায় সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের ছয় তলা বাড়ি হাজী ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গার্মেন্ট শ্রমিক মিশাল (২৬), তার স্ত্রী মিতা (২৩), তাদের দেড় বছর বয়সের শিশু সন্তান মিনহাজ এবং মিশালের (১৩) দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজ (২০) ও সজীব (১৪) এবং সাব্বির (১৫)। এক মাস আগে পরিবারটি ষষ্ঠ তলার তিন রুমের ফ্ল্যাটটি ভাড়া নেয়।

ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৬ স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যটের বিভিন্ন রুমে জমাট বেধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা দগ্ধ হন। তাদের ডাক চিৎকারে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা এসে আগুন নেভানোসহ দগ্ধদের ঢাকা মেডিক্যালে পাঠায়।

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং দগ্ধদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম