চট্টগ্রাম কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১৭:২০আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:২০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে আসা ফরহাদ হোসেন ওরফে রুবেলকে (২০) নরসিংদীর রায়পুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) ভোর পাঁচটার দিকে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকার তার ফুফুর বাড়ি থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়।

ফরহাদ হোসেনের বাড়ি নরসিংদীর রায়পুরার চরাঞ্চল মীরেরকান্দি গ্রামে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে এসে গত দু’দিন ধরে সে ফুফুর বাড়িতে অবস্থান করছিলো। গোপন খবর পেয়ে চট্টগ্রাম নগর কোতোয়ালি থানা পুলিশের একটি দল রায়পুরা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৬ মার্চ শনিবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি কারাগারে আসেন ফরহাদ। গত ৬ মার্চ শনিবার ভোরে ফরহাদ ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নেন। এরপর থেকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। তার হাজতি নম্বর ২৫৪৭। কারাগারের নির্মাণাধীন একটি চার তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়েছেন বলে নিশ্চিত হয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি।

রায়পুরা থানার উপপরিদর্শক মো. আলমগীর জানান, আসামি ফরহাদ হোসেন নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন এমন গোপন খবর পেয়ে চট্টগ্রাম নগর কোতোয়ালি থানার উপপরিদর্শক আইয়ুব উদ্দীনের নেতৃত্বে একটি দল রায়পুরায় আসেন। আমাদের সহযোগিতা নিয়ে ভোর পাঁচটার দিকে আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তিনি ঘুম থেকে উঠে দরোজা খুলে বের হচ্ছিলেন। পুলিশের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় বাড়িটির অন্য সদস্যরা পালিয়ে যান বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম