ঝালমুড়ি বিক্রেতাকে পিষে মারলো বাস

গাজীপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ২০:৩৪আপডেট : ০৯ মার্চ ২০২১, ২০:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ স্ট্যান্ডে পার্কিং করার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা খলিলুর রহমান (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকীতলা এলাকায় কাউন্টার থেকে যাত্রী উঠানোর জন্য উত্তরাঞ্চলগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামে। চালক পার্কিং করার জন্য বাসটিকে পেছনে চালাচ্ছিলেন। এসময় সড়ক পার হতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতা খলিলুর রহমান ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম