নরসিংদীতে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা

নরসিংদী প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ২২:৫৮আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৫৮

নরসিংদীতে প্রতিদিনই বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের নমুনা পরীক্ষায় আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৪৯ জনে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বৃহস্পতিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের সবাই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া রায়পুরা জিন এক্সপার্ট মেশিনে একজনের নমুনা পরীক্ষা করা হয়। সেই ব্যক্তির নমুনার ফলও পজিটিভ এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৯ হাজার ৩৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭১৬ জন, শিবপুরে ২৮৫ জন, পলাশে ৩১৫ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৬০ জন ও রায়পুরায় ১৮৭ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ০২, বেলাবতে ০৬ , রায়পুরায় ০৬, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি