মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৪:১২আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৪:১২

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেলে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউপি সদস্য নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে গাছের সঙ্গে লেগে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় অপর মোটরসাইকেলের দুই জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম