ছাত্রকে নির্যাতন, মাদ্রাসাশিক্ষকের ৬ মাস কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ১৯:১৪আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৯:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক শিশুকে শারীরিকভাবে নির্যাতনের মামলায় মঈন উদ্দিন (৪২) নামে এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মঈন উদ্দিন জেলা শহরের কলেজ পাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার সরাইল উপজেলার আখিঁতারা গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কলেজপাড়ার ওই মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আবদুল মালেক হাজারীর ৯ বছর বয়সী সন্তান ইব্রাহিম পড়াশুনা করতো। শিক্ষক মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় শিশু ইব্রাহিমকে অমানবিক শারীরিক নির্যাতন করেন। অবস্থা বেগতিক দেখে নিজেই তাকে চিকিৎসা করান। খবর পেয়ে ইব্রাহিমের অভিভাবকেরা এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২৯ আগস্ট শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় শিক্ষক মঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট নাছির মিয়া। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম