দুটো ছানা ফুটেছে মদনটাকের, তৃতীয়টির জন্য অপেক্ষা

গাজীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ০৪:০৪আপডেট : ২১ মার্চ ২০২১, ০৪:০৪

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিলুপ্ত প্রায় পাখি মদনটাকের পরিবারে দুই অতিথির জন্ম হয়েছে। তিনটি ডিমের মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ডিম ফুটে বাচ্চা হয়।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, আগে পার্কে ৭টি মদনটাক ছিল। তার মধ্যে একটি মদনটাক তিনটি ডিম দেয়। দু’দিন আগে একটি ও শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরেকটি ডিম ফুটে বাচ্চা বের হয়। আরেকটি ডিম ফুটলে সংখ্যা ৯ থেকে বেড়ে ১০টিতে দাঁড়াবে। বাচ্চাগুলো যেন বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে। এর আগে বিগত ২০১৭ সালের ডিসেম্বরে তিনটি মদনটাকের ছানার জন্ম হয়েছিল।

ছানা ফুটেছে মদনটাকের

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী পরিদর্শক) আনিছুর রহমান বলেন, এ পাখি সাধারণত বড় বিলের কাছে, নদীর মোহনায় বসবাস করে থাকে। তবে সারা বিশ্বে এর দেখা মেলা ভার। স্থানীয় ভাবে অনেকেই মদনটাক পাখিকে হারগিলাও বলে থাকে। মদনটাক প্রধানত জলচর পাখি হিসেবে পরিচিত। এরা সিকোনিডাই পরিবারভুক্ত, তাই এর অন্যান্য প্রজাতির মতো এরও ঘাড়ে লোম থাকে না এবং মাথাও লোমবিহীন, সামনে থাকে বিশাল চঞ্চু। এরা মাছ, ব্যাঙ, সরীসৃপ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে। প্রজনন মৌসুম ছাড়া একাকী নিভৃতচারী পাখি হিসেবে এরা পরিচিত। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এরা বাসা বাঁধে। ডালপালা দিয়ে তৈরি বাসায় স্ত্রী মদনটাক ৩-৪টি পর্যন্ত ডিম দেয়। ২৮ থেকে ৩০ দিন পর ডিম থেকে ছানার জন্ম হয়। এরা তেমন কোনও আওয়াজ করে না। এদের ওজন হয় ৫ থেকে ৭ কেজি পর্যন্ত।

তিনি আরও বলেন, মদনটাকের মূল অস্তিত্ব দক্ষিণ এশিয়া জুড়েই। বাংলাদেশে বিলুপ্তপ্রায় হয়ে গেলেও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে মাঝে মধ্যে এর দেখা মেলে। ইতোমধ্যেই সিঙ্গাপুর ও চীন থেকে এই পাখি বিলুপ্ত হয়ে গেছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম