চামড়া প্রক্রিয়াজাত শিল্পে আগ্রহ দেখালো ইতালি

গাজীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ০৪:২৮আপডেট : ২১ মার্চ ২০২১, ০৪:২৮

তৈরি পোশাক কারখানা ও চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে এমন আগ্রহ দেখিয়েছেন।

শনিবার প্রতিনিধি দলটি গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন কার্যালয়ে এসে পৌঁছালে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূতকে মুজিব বর্ষের লোগোপিন পরিয়ে দেওয়া হয়। পরে প্রতিনিধি দলটি নগরীর সালনা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শন শেষে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, কোরবানির ঈদের সময় আমাদের দেশে পচনশীল অনেক চামড়া সস্তায় বিক্রি হয়। ইতালি যেহেতু চামড়ার ক্ষেত্রে সারাবিশ্বে একটি ব্র্যান্ড তাই তাদের আমরা এখানে নিয়ে এসেছি। তারা এখানে অর্থনৈতিক জোন করার মাধ্যমে চামড়াকে প্রক্রিয়াজাত করে তাদের দেশে নিয়ে যাবে বলে একমত হয়েছে।

এসময় ইতালি রাষ্ট্রদূত কারখানার কর্মপরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং চামড়া শিল্প বিকাশে সিটি করপোরেশনকে তার সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূতকে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম