মাংস বিক্রেতাকে হত্যা করে টাকা লুটের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ০৫:০২আপডেট : ২২ মার্চ ২০২১, ০৫:০২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম মিয়া (৬৭) নামে এক মাংস বিক্রেতা (কসাই) কে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, তার পিতার সঙ্গে তারা দুই ভাই একত্রে দাউদপুর ইউনিয়নের বেলদী বাজারে একটি মাংস বিক্রির দোকান পরিচালনা করে আসছিলেন। শনিবার রাতে গরু কেনার ২ লাখ টাকা নিয়ে তার বাবা বাড়ি চলে যান। রাত পৌনে ১২ টার দিকে তিনি ও তার ছোট ভাই আলতাফ হোসেন বাড়িতে ফিরে দেখেন তাদের পিতার ঘরের দরজা খোলা। ছোট ভাই আলতাফ ঘরের ভেতর গিয়ে দেখে তাদের পিতা সেলিমের লাশ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে আরিফের দাবি, তাদের পিতা সেলিম মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিবেশীদের কেউ শ্বাসরোধে হত্যা করে ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, তার পিতার মাথায় এবং ডানহাতের আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মরদেহের মুখে রক্ত লেগে ছিল।

এ ব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন বলেন, মুত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহালে হত্যা করার বড় কোনও আলামত শরীরে খুঁজে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম