টিকা নেওয়ার পর জেলার ডেপুটি সিভিল সার্জনের করোনা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ২২:৩৯আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:৩৯

কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় আসা নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার দিনই ওই ডিপুটি সিভিল সার্জন করোনার টিকা নেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করায় রবিবার (২১ মার্চ) তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর ডেপুটি সিভিল সার্জন ছুটি নিয়ে আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ছয় জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে এই জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

সর্বশেষ সোমবার সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে করোনা শনাক্ত হওয়া ছয় জনের মধ্যে কিশোরগঞ্জ সদর ও ভৈরব উপজেলায় দুই জন করে মোট চার জন এবং তাড়াইল ও পাকুন্দিয়া উপজেলায় একজন করে মোট দুই জনের করোনা শনাক্ত হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম