শিক্ষককে কান ধরে উঠবসের অভিযোগ: ওসিকে স্ট্যান্ড রিলিজ

ফরিদপুর সংবাদদাতা
২৩ মার্চ ২০২১, ২১:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:১৭

ফরিদপুরের মধুখালীর কোড়কদি এলাকায় এক শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে স্ট্যান্ড-রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। এ আদেশের পর মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার পর তিনি এলাকা ছাড়েন।

মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া জানান, সকালে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ পাওয়ার পরপরই দুপুরে থানা ত্যাগ করেন ওসি আমিনুল।

২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম। তিনি মধুখালী থানার আবাসিক বাসায় একাই বসবাস করতেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সত্য-মিথ্যা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড় করিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ এসেছে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সম্প্রতি ওসি আমিনুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের ওই স্কুলশিক্ষকের ছেলের প্রেম করে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে তাকে (স্কুলশিক্ষক) থানায় ডেকে এনে পেটানো হয়। একপর্যায়ে তাকে কান ধরিয়ে উঠবস করানো হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের