ইভটিজিং নিয়ে সালিশে ছুরিকাঘাতে নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ১৪:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৪:৪৯

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে ছুরিকাঘাতে তিন জন নিহতের খবর পাওয়া গেছে। ইভটিজিংয়ের ঘটনা মিমাংসায় সালিশ ডাকা হলে ভুক্তভোগীর বন্ধুরা অভিযুক্ত দুই জনকে এবং সালিশ কর্তাকে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ইমন পাঠান (২৩), মাহবুব হোসেন সাকিব (১৯) ও আওলাদ হোসেন মিন্টু (৪৭)। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এই খবর নিশ্চিত করেছেন। এই ঘটনায় এখনও মামলা হয়নি।

নিহত ইমন উত্তর ইসলামপুর এলাকার মো. কাসেম পাঠানের ছেলে এবং সাকিব একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহত ইমন হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা একজন কৃষক। একই কলেজের দ্বাদশ শ্রেণি পড়ুয়া নিহত সাকিবের বাবা একজন অটোরিকশাচালক এবং মা একটি অফিসে চাকরি করেন। নিহত মিন্টু মৃত আনোয়ার আলীর ছেলে এবং সর্বশেষ পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী।

গুরুতর আহত অবস্থায় ইমনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে বুধবার রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আওলাদ হোসেন মিন্টুর।

স্থানীয় সূত্র জানায়, ইভটিজিং নিয়ে দুই পক্ষের বিরোধ মিমাংসা করতে আওলাদ হোসেন মিন্টু তাদেরকে ডেকে আনেন। এসময় সৌরভ ও তার গ্রুপের ছেলেরা ছুরিকাঘাত করে দুই জনকে। এই সময় মিন্টু প্রধানকেও ছুরিকাঘাত করা হয়। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইমন, সাকিব ও মিন্টু। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সালিশে বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এদিকে, নিহত আওলাদ হোসেন মিন্টুর বড় ভাই ফজলুল হক ফজল দাবি করেন, এটি কোনও ইভটিজিং এর কারণে ঘটেনি। গেল পৌরসভার নির্বাচনে তার ভাই মিন্টু কাউন্সিলর প্রার্থী হয়েছিল। সেই নির্বাচনী দ্বন্দ্ব থেকেই এই ঘটনার সূত্রপাত।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম