নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ সংবাদদাতা
২৭ মার্চ ২০২১, ১১:৩২আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:২৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সমানে তৈরি হেলিপ্যাডে শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টারটি আবতরণ করে। পরে তাকে স্বাগত জানান নেতারা।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সমাধিসৌধ কমপ্লেক্সে অবস্থান করছেন।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন। পরে নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা আর্চনা করবেন এবং ঠাকুরবাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্ত ব্যবস্থা।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের