মুক্তিযুদ্ধের স্মৃতির টানে টাঙ্গাইলে ভারতীয় যোদ্ধারা

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ১৭:২২আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৭:২২

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা যুদ্ধকালীন স্থান টাঙ্গাইল পরিদর্শন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় সেনাদের একটি দল শনিবার (২৭ মার্চ) সকালে মুক্তিযুদ্ধের সময় জেলার কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন। টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন ভারতীয় যোদ্ধারা

পরে সফররত ভারতীয় দলটির সঙ্গে স্থানীয় দুই মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। এসময় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে স্মৃতিচারণে অংশ নেন তারা।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শঙ্কর নারি’র  নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ছয় জন চাকরির ভারতীয় সেনা কর্মকর্তা (পাঁচ জন সস্ত্রীক) এসব জায়গা পরিদর্শন করেন। এর আগে সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছায়। পরে জিওসি ১৯পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সস্ত্রীক তাদের স্বাগত জানান। টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন ভারতীয় যোদ্ধারা

প্রতিনিধি দলটি দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম