শ্রীপুরের সাফারি পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১১:১৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:১৩

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নম্বর গেটের ভেতরের উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। যুবকের শরীরে কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন বেষ্টিত। দর্শণার্থীরা সাধারণত ওই স্থানে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম