১৫ ছাত্রকে বেদম পেটালেন প্রধান শিক্ষক!

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ২০:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৩৬

প্রধান শিক্ষকের বেধরক পিটুনিতে আহত শিক্ষার্থী স্কুলড্রেস না পড়ে স্কুলে আসায় প্রধান শিক্ষকের বেধড়ক পিটুনিতে আহত হয়েছে ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে মাহমুদুল হক নামের এক শিক্ষার্থীর অবস্থার অবনতি হয়েছে বলে মঙ্গলবার জানা গেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের বাশিয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের পোশাক হচ্ছে সাদা শার্ট ও কালো প্যান্ট। তবে সোমবার কালো প্যান্ট না পরে শুধু সাদা সার্ট পরেই স্কুলে চলে আসে দশম শ্রেণির ছাত্র মাহমুদুল হক, বিপ্লব, সাকিল ও শরিফসহ বিভিন্ন ক্লাসের ১৫ শিক্ষার্থী। এই ‘অপরাধে’ তাদের বেধরক পেটান প্রধান শিক্ষক আব্দুল মোমেন। এ সময় অন্য শিক্ষকরা প্রধান শিক্ষককে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে আহত শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত মাহমুদুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যান্ডেজ করে বাড়ি নেওয়ার পর মঙ্গলবার তার অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
আহত শিক্ষার্থী মাহমুদুল হকের বাবা বামনখালী সিনিয়র ফাজিল মাদ্রসার কৃষি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মোমেন বলেন, ‘শুধু স্কুলড্রেস না পরার কারণে নির্দয়ভাবে পিটিয়ে আহত করা কোনওভাবেই উচিত হয়নি প্রধান শিক্ষকের।’
স্থানীয় টাঙ্গাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, ‘কোনও শিক্ষার্থী স্কুলড্রেস পরে না আসলে তাকে প্রধান শিক্ষক শাসন করতেই পারেন। তবে এভাবে ১৫ শিক্ষার্থীকে বেদম প্রহার করা কোনওভাবেই কাম্য নয়।’

প্রধান শিক্ষকের বেধরক পিটুনিতে আহত হয়েছে ১৫ শিক্ষার্থী

এ ব্যাপারে বাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘রাগের মাথায় এটি করে ফেলেছি। এবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, ’মঙ্গলবার বিকেলের দিকে ঘটনাটি শুনেছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/এফএস /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম