হেফাজতের নায়েবে আমিরের পদত্যাগের ঘোষণা প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১৯:৩৯আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:১৬

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বুধবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতের চার সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

মামুনুল হক জানান, হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তারা মাওলানা আবদুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জে এসেছেন। সম্প্রতি নেতাকর্মীদের সঙ্গে নায়েবে আমির আব্দুল আউয়ালের ভুল বোঝাবুঝি ও মান-অভিমান সৃষ্টি হয়েছিল। সবার অনুরোধে সবকিছু ভুলে গিয়ে আব্দুল আউয়াল পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন। আগের পদে বহাল থেকেই তিনি হেফাজতের পরবর্তী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

এ সময় সারাদেশে গত ২৮ মার্চ হরতাল কর্মসূচিতে ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে মহাসড়কে সহিংসতা সৃষ্টি, গাড়ি পোড়ানো ও সাংবাদিকদের ওপর হামলা এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন হেফাজতের যুগ্ম মহাসচিব। তিনি জানান, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী অগণতান্ত্রিকভাবে তাদের উৎখাত করতে চাইলে কোথাও কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে হেফাজতের কেউ গাড়িতে অগ্নিসংযোগ বা সাংবাদিকদের মারধর করেনি বলে দাবি করেন মামুনুল হক। গায়ের জোরে কারও প্রতি ব্যবস্থা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান তিনি।

জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি দল মাওলানা আব্দুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে দুপুর ২টা ৫৫ মিনিটে ডিআইটি মসজিদে এসে উপস্থিত হন। আসরের নামাজ শেষে বিকাল সাড়ে ৫টায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব ফজলুল করীম কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতি নাসির উদ্দিন মনির। সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

আরও খবর: পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন হেফাজতের নায়েবে আমির (ভিডিও)

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম