শরীয়তপুরে প্রশাসনের সংবাদ বর্জন করেছেন গণমাধ্যমকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১২:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১২:৩৬

শরীয়তপুর জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার (১২ মার্চ) সন্ধ্যার পরে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যলয়ে এ সিদ্ধান্ত নেন শরীয়তপুর প্রেস ক্লাব, শরীয়তপুর রিপোর্টার্স ক্লাব, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোশিয়েশন ও শরীয়তপুর অনলাইন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সভায় শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সম্পাদক শহীদুজ্জামান খান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল আইয়ের প্রতিনিধি এসএম মজিবুর রহমান, এনটিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, বিটিভির প্রতিনিধি মফিজুর রিপন, আজকের পত্রিকার প্রতিনিধি মনির হোসেন সাজিদ, ডিবিসির প্রতিনিধি বিএম ইস্রাফিল, জিটিভির প্রতিনিধি মানিক মোল্যা, আরটিভির প্রতিনিধি ইব্রাহিম হোসেন, দীপ্ত টিভির প্রতিনিধি রাজিব হোসেন রাজন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক ও জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি ছগির হোসেন, বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল খালেক ইমন পেদা, চ্যানেল এসের প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, নিউজ২৪-এর প্রতিনিধি রতন মাহমুদ, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, আনন্দ টিভির প্রতিনিধি জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাশেষে সাংবাদিক নেতারা তাদের সিদ্ধান্ত জানিয়ে বলেন, প্রশাসন তাদের প্রয়োজনে সাংবাদিকদের ব্যবহার করে। কোনোক্ষেত্রেই সাংবাদিকদের মূল্যায়ণ করা হয় না। তাই প্রশাসনের কোনও উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকরা অংশ নেবেন না, সেই বিষয়ে কোনও সংবাদও প্রকাশ হবে না। প্রশাসনের অনিয়মের তথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই হবে সাংবাদিকদের মূল লক্ষ্য।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম