সিঁধ কেটে শিশু চুরি!

টাঙ্গাইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৭:০৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:০৭

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে জোনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত (১ এপ্রিল) ৩টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। সখীপুর থানার এএসআই মেহেদী হাসান বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। শিশুটি ওই গ্রামের আছির উদ্দিন ও কল্পনা বেগমের ছেলে।

শিশুটির বাবা আছির উদ্দিন বলেন, ‘আমি বুধবার রাত ১০টার দিকে বোয়ালী-শোলাপ্রতিমা পুরাতন বাড়ি থেকে ট্রাক নিয়ে ব্রাক্ষণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হই। এসময় আমার স্ত্রী কল্পনা আড়াই বছর বয়সী এক কন্যা ও দুই মাস একদিন বসয়ী ছেলেকে নিয়ে শোলাপ্রতিমা নতুন বাড়িতে ছিল। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা নতুন বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে। এসময় আমার স্ত্রীর হাত-পা ও মুখে কাপড় দিয়ে বেঁধে রেখে শিশু সন্তানটিকে নিয়ে যায়। পরে রাত ৪টার দিকে বিষয়টি জানতে পারি। আমি এখনও টাঙ্গাইলের বাইরে রয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

স্থানীয় ইউপি সদস্য মিনহাজ উদ্দিন বলেন, ‘চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খবুই ন্যাক্কারজনক। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে শিশুটিকে খুঁজে বের করার দাবি জানান তিনি।’

মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম