সংযোগ সড়কের বেহাল দশা, কাজে আসছে না সেতু

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
০২ এপ্রিল ২০২১, ১৮:৩৫আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮:৩৫

ফরিদপুরের সালথা উপজেলার বুড়িদিয়া-খোয়াড় সড়কের মালঞ্চ বিলের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক বছর ধরে সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারও মানুষ। সংযোগ স ড়কের এ অবস্থায় সেতুটি মানুষের কাজে আসছে না।

শুক্রবার (২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। বছর দশেক আগে এই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বিলের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। কিন্তু সংযোগ সড়কের বেহাল দশার কারণে সেতুটি এলাকাবাসীর কোনও কাজে লাগেনি। সংযোগ সড়কের এমন নাজুক অবস্থায় কোনও যানবাহন চলাতো দূরের কথা পায়ে হেঁটে চলাও দায়।

সেতুর দুই পাশে ইটের সংযোগ সড়কের ইটগুলো উঠে গিয়ে উধাও হয়ে গেছে। সড়কের মাটিও সরে বিলে গিয়ে পড়েছে। ফলে বিলের ওপর সেতুটি দাঁড়িয়ে থাকলেও জনগণের কাজে আসছে না।

বুড়িদিয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সংযোগ সড়ক বেহাল হওয়ায় কয়েক বছর ধরে সেতুর ওপর দিয়ে মানুষ কোনোমতে পায়ে হেঁটে চলাচল করলেও যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দুই ইউনিয়নের গ্রামের হাজারও কৃষক তাদের কৃষিপণ্য মাথায় করে নিয়ে বাজারজাত করছেন। শতশত শিক্ষার্থীর শিক্ষা-প্রতিষ্ঠানে আসা-যাওয়ায় সমস্যঅ হচ্ছে।

সংযোগ সড়কের বেহাল দশা, কাজে আসছে না সেতু এলাকার কৃষক সাদেক শেখ জানান, ব্রিজের দুই পাশের রাস্তার যে অবস্থা তাতে কোনও গাড়ি-ঘোড়া চলে না, খালি পায়ে হেঁটে চলাও কষ্টকর। শুধুমাত্র রাস্তার কারণে কোটি কোটি টাকার ব্রিজ মানুষের কোনও কাজেই আসে না।

স্থানীয় সাংবাদিক বিধান মন্ডল জানান, ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ। এতে এলাকার মানুষদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্যান, নসিমন ছাড়াও পায়ে হেঁটে চলতে গিয়ে অনেক মানুষ হোঁচট খেয়ে পড়ে আহত হয়েছেন।

এ প্রসঙ্গে সালথা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ট্রেনিংয়ে রয়েছেন। তিনি আসার পর তার সঙ্গে আলাপ করে ওই সেতুর সংযোগ সড়ক দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী