হেফাজত নেতারা বললেন ‘আমরা জানি না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৮:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:৫৯

গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতার চলাকালে তাণ্ডবের আগুনে পুরে লণ্ডভণ্ড হয় অনেক স্থাপনা। এ ঘটনার ৯ দিন পর আনুষ্ঠানিকভাবে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানালেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতারা। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এই প্রতিক্রিয়া জানান তারা। নেতারা বলেন, ওই ঘটনা কারা ঘটিয়েছে আমরা জানি না।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে ও নায়েবে আমির ও জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান বলেন, আমাদের নেতৃত্ব ছিল একমাত্র মাদ্রাসার সামনে। হামলা ভাঙচুরের মতো এই ন্যক্কারজনক ঘটনা কে বা কারা করেছে আমাদের জানা নেই। প্রেস ক্লাব, ভূমি অফিসসহ কোনও কিছুতেই আক্রমণ চলবে না বলে আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমরা এর নিন্দা জানাই।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা আগে যেমন ভাই-ভাই ছিলাম আজকের পর থেকেও আমরা ভাই ভাই। সাংবাদিক ও ওলামা ভাই ভাই হিসেবে থাকবো।

এসময় হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি মোবারক উল্লাহ বলেন, আমরা হামলা-ভাঙচুর করিনি। হরতালের দিন মিছিল নিয়ে সকালে প্রেস ক্লাবের দিকে আসি। সেখান থেকে ফিরে গিয়ে দোয়া মাহফিলের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করি। পরে কে বা কারা কিভাবে এসে ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী আজম, মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মুফতি নোমান হাবিবী, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতি মুহাম্মদ এনামুল হাসান, মুফতি জাকারিয়া, মাওলানা তানভীর আহমেদ ও মুফতি আসাদুল্লাহ কাসেমী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম