চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না সোলাইমান-সালমা দম্পতির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৯:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৫০

সোলাইমান ব্যাপারী ও সালমা বেগম। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন থেকে নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন চিকিৎসার জন্য। সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন শুরু হওয়ায় দ্রুত বাড়ি ফেরার তাড়া ছিল। আছরের নামাজের পরপরই নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চড়েন ‘সাবিত আল হাসান’ লঞ্চে। কিন্তু সেই লঞ্চ আর গন্তব্যে পৌঁছেনি। স্বামী-স্ত্রী একসঙ্গেই তলিয়েছেন শীতলক্ষ্যার জলে।

কথাগুলো বলছিলেন নিহতের ছোট মেয়ের স্বামী। কান্না ভেজা কণ্ঠে ঠিকমত কথা বলতে পারছিলেন না তিনি। সম্পর্কে তার শ্বশুর-শাশুড়ি হলেও মা বাবার মতই আদর পেতেন তিনি। স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে আসেন নি। কারণ সে যদি নদীর তীরে এসে লাশ দেখে তাহলে হয়তো জ্ঞান নিয়ে বাড়ি ফিরবে না। কিন্তু লাশ দেখে নিহতের মেয়ের জামাই নিজেই দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছেন। বার বার বলছেন ‘দুই জনের মাঝে একটু বসমু, দুইজনরে একটু ধরতে দে আমারে’।

তার সঙ্গে এসেছেন প্রতিবেশী রফিকুল। তিনি জানান, সোলাইমান ব্যাপারীর বয়স ৬০ বছর। তার স্ত্রীর বয়স ৫০ এর বেশি। তার ৫ মেয়ে ২ ছেলে। দুই ছেলেই ফ্রান্স প্রবাসী। করোনার কারণে দেশে ফেরাও তাদের সম্ভব না। মা-বাবার মরদেহ ছুঁয়ে দেখার ভাগ্যটিও হারিয়েছেন তারা। ৫ মেয়ের বিয়ে হয়েছে। করোনার কারণে সব বন্ধ হয়ে যাবে শুনে সকালে ডাক্তার দেখাতে আসে নারায়ণগঞ্জ শহরে। বিকালে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতের মেয়ের জামাই বিলাপ করতে করতে ক্ষোভ জানিয়ে বলতে থাকেন, এই বাল্কহেড গুলারে কেউ শাস্তি দেয়? এত মানুষ মরে তাও ওগোরে কেউ কিছু কয় না।

প্রসঙ্গত, রবিবার বিকালে যাত্রীবাহী লঞ্চ ‘সাবিত আল হাসান’ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রীবাহী লঞ্চটি কয়লাঘাট এলাকায় নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে এলে এসকে-৩ নামের একটি কোস্টার জাহাজ তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়।

পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সম্মিলিত অভিযানে ১৯ ঘণ্টা পর শেষ হয়েছে উদ্ধার অভিযান। অভিযানে ২৭টি মরদেহ উদ্ধার করে তারা। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিক অনুদান প্রদান করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম