মিরকাদিম মেয়রের বাড়িতে বিস্ফোরণ, আহত ১৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২৩:০৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২৩:০৯

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলরসহ ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এই বিস্ফোরণ ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, হঠাৎ বিস্ফোরণে কয়েকজন আহতের খবর পেয়েছি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।

এদিকে, বিস্ফোরণে দুই জন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক।

আহতরা হচ্ছেন মো. তাজুল (২০), মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), কাউন্সিলর রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।

আহত প্যানেল মেয়র রহিম বাদশা জানান, পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না।

কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, একজন ছাড়া সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের সকলেরই বার্ন ইনজুরি। ১৩ জনের মধ্যে মেয়রপত্নী কাননসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও কী কারণে এই বিস্ফোরণ তা এখনও বলতে পারছি না। সিআইডিকে তলব করা হয়েছে। তারা আসার পরে হয়তো কিছু বলা যাবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম