লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ১৫:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৫:২৩

শীতলক্ষ্যা নদীতে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনায় কার্গো জাহাজ এমভি এসকেএল-৩-এর ১৪ জন স্টাফকে আটক করা হয়েছে। জাহাজটিও জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে জাহাজটি জব্দ ও স্টাফদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুস সালাম।

তিনি বলেন, গজারিয়ার মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা কার্গো জাহাজটি জব্দ করে। এসময় কার্গোতে থাকা ১৪ জন স্টাফকেও আটক করেন তারা। পরে জাহাজটি নৌপুলিশকে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে

লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজ জব্দ এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটি আটক করেছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী