ভিটেবাড়ি কেটে রাস্তা তৈরি, ঘরে আগুন দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২১:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৪০

টাঙ্গাইলের বাসাইলে রাস্তা নিয়ে বিরোধে ভেকু মেশিন দিয়ে এক পরিবারের বসতবাড়ি কেটে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার এক সপ্তাহ পার হলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে।

শুক্রবার (৯ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা ও বাসাইল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘রাস্তা তৈরি নিয়ে ঘরে আগুন দেওয়ার বিষয়ে ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে জোনাব আলীর ছেলে কাতার প্রবাসী বিশু মিয়ার সঙ্গে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহিন মিয়া, খাইরুল আলম, রাসেল, শহিদ মিয়া, শফি ও সেলিম মিয়ার বিরোধ চলছিল। গত ২৬ মার্চ বিশু মিয়ার ভিটেবাড়ি ভেকু মেশিন দিয়ে কেটে অভিযুক্তরা জোরপূর্বক রাস্তা তৈরি করে। এসময় বিশুর স্ত্রী সাজেদা বেগম বাধা দিতে গেলে তাকে মারধরের হুমকি দেয় তারা। এক পর্যায়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ওইদিন গভীর রাতে বিশুর দোচালা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। আগুন নেভানোর আগেই ঘরটিতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পুড়িয়ে দেওয়া ঘর এ ঘটনায় গত ২ এপ্রিল বিশুর স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে স্থানীয় শাহিন মিয়া, খাইরুল আলম, রাসেল, শহিদ, শফি ও সেলিমের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

এদিকে মামলা তুলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটির সদস্যরা। নিরীহ পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

সরেজমিনে গেলে কথা হয় বিশুর স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাড়ির পশ্চিমপাশে কোনও রাস্তা নেই। কিন্তু দীর্ঘদিন ধরে শাহিন মিয়া, খাইরুল আলম, রাসেল, শহিদ, শফি ও সেলিসহ কয়েকজনে মিলে জোরপূর্বক রাস্তা তৈরির পায়তারা করছিল। আমার স্বামী বিশু মিয়া কাতার প্রবাসী। বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ি, মানসিক ভারসাম্যহীন এক ভাসুর ও দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস করছি।। এ সুযোগে গত ২৬ মার্চ রাতের আঁধারে জোরপূর্বক আমার ভিটেবাড়ি ভেকু দিয়ে কেটে রাস্তা তৈরি করা হয়। ৫-৬ফিট পাশে প্রায় ৭০ ফিটের মতো লম্বা করে ভিটেবাড়ির পশ্চিমপাশ দিয়ে কেটে ফেলা হয়েছে। পরে ওইদিন রাতে তারা আমার দোচালা টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় আমার ঘরে থাকা অনেক মালামাল পুড়ে যায়। এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ভিটেবাড়ি কেটে রাস্তা তৈরি, ঘরে আগুন দেওয়ার অভিযোগ অভিযুক্ত শাহিন মিয়া বলেন, ‘বিশুদের বাড়ির পাশ দিয়ে পুরনো রাস্তা রয়েছে। রাস্তাটি বর্ষায় ভেঙে গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার রাস্তাটি পরিদর্শন করেছেন। পরে ভেকু দিয়ে কেটে রাস্তা বের করা হয়েছে। রাস্তা বের করার সময় তাদেরও জমি পড়েছে এটা অস্বীকারের কিছু নেই। এসময় কয়েকটি গাছ কাটা হয়। তবে তাদের ঘরে আগুন লাগানো হয়নি।’

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘এলাকাটি বাসাইল ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী। এক সময় ঘোষাখালী এলাকায় বিশুর বাড়ির পাশদিয়ে গ্রামবাসীর পায়ে হাঁটার রাস্তা ছিল। পরে দুই বছর আগে ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে মির্জাপুরের মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে রাস্তাটি সংস্কার করা হয়। ওই সময় এলাকার মানুষের স্বার্থে কাজটি করা হয়।’ বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ায় এলাকার লোকজন সম্প্রতি আবার সেটি ভরাট করেছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের