জমা পড়লো কয়েকশ’ ঢাল বল্লম টেঁটা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
১০ এপ্রিল ২০২১, ২২:১৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২৩:০৫

দীর্ঘদিনের সংঘাত ছেড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগণ পুলিশের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুরোধে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে স্থানীয় আজিম নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল, কাতরা, বল্লম, টেঁটাসহ কয়েকশ’ দেশীয় অস্ত্র ভাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করেন এ দুটি ইউনিয়নের অধিবাসীরা।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এস হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, এস.আই আবুল কালাম আজাদ, ‍দুই ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয়রা।

এ অস্ত্র উদ্ধারের পর সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, এতে যুগ যুগ ধরে এ এলাকায় চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হবে বলে আশা করছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম