সেই লিটন ফরাজী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১৮:১৩আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৮:১৩

শরীয়তপুর জেলা কারাগার থেকে লিটন সিকদারের বদলে জামিনে ছেড়ে দেওয়া হয় লিটন ফরাজী(২৮) নামের আরেক আসামিকে। কারাগার থেকে জামিনে ছেড়ে দেওয়া সেই লিটন ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে ঢাকা রামপুরা থানা পুলিশের সহযোগিতায় শরীয়তপুর সদরের পালং মডেল থানার পুলিশ রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ রবিবার (১১ এপ্রিল) শরীয়তপুর সদরের পালং মডেল থানায় তাকে আনা হয়েছে।

তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন পালং মডেল থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।

এ ঘটনায় রবিবার (১১ এপ্রিল) দুপুরে শরীয়তপুর কারাগারের ডেপুটি জেলার মো. আব্দুস সেলিম বাদী হয়ে লিটন ফরাজীর বিরুদ্ধে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শরীয়তপুর জেলা কারাগার সূত্র জানায়, গোঁসাইরহাট থানার একটি চুরির ঘটনার মামলার আসামি লিটন ফরাজি ও লিটন সিকদার। তারা দুজন রাজবাড়ী ও খুলনার আরও দুটি মামলারও আসামি। লিটন ফরাজী বরিশালের উজিরপুর উপজেলার দামুরকাঠি গ্রামের বাসিন্দা। আর লিটন সিকদার খুলনার খালিশপুরের বাসিন্দা। গত ১১ মার্চ তাদের শরীয়তপুর জেলা কারাগারে আনা হয়।

গত ৪ এপ্রিল শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গোঁসাইরহাট থানার ওই মামলায় তাদের জামিন দেওয়া হয়। আর খুলনা ও রাজবাড়ীর মামলায় লিটন সিকদার জামিনে থাকলেও লিটন ফরাজী জামিনে ছিলেন না। আদালত থেকে ওই জামিনের কাগজ কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ লিটন সিকদারকে না ছেড়ে লিটন ফরাজীকে সন্ধ্যায় মুক্তি দেয়। লিটন সিকদারকে আটক রাখা হয়।

লিটন সিকদারের স্বজনেরা বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখন তাদের নজরে আসে নামের ভুলে লিটন ফরাজী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পরে ৫ এপ্রিল রাতে লিটন সিকদারকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় ৫ এপ্রিল পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আমিরুল ইসলাম। পরে ৬ এপ্রিল দুপুরে কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনাটি ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানান শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেন। কারা কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। ৬ এপ্রিল তারা শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করে ঘটনাটির তদন্ত করেন। ৭ এপ্রিল কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন। আর কারাগারের জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার করেন। তাকে ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শকের দফতরে সংযুক্ত করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম