নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দুইজন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ০২:২০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:২০

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ার প্রেসিডেন্ট রোডের একটি ৯লা ভবনের ছাদের একটি কক্ষের গ্যাসের আগুনে উজ্জ্বল (৩৮) ও মানিক (৪০) নামে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা ওই ভবনের নিরাপত্তাপ্রহরী বলে জানা গেছে।

রবিবার রাত ১২টায় এ ঘটনাটি ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, সিগারেট ধরানোর সময় এ আগুন লাগতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ৯ তলা ভবনের ছাদের একটি কক্ষে গ্যাসের একটি সংযোগ ছিল। যেটি ওই ভবনটির বাসিন্দাদের কোনো অনুষ্ঠান থাকলে রান্নার কাজে ব্যবহার করা হতো। সেখানে কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস নির্গত হয়ে জমে গিয়েছিল। সেখানে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো দাহ্য কিছু জ্বালানোর কারণেই এই বিস্ফোরণ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার ডাক্তাররা দগ্ধ দুইজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান