নারায়ণগঞ্জে সহিংসতা: হেফাজতের ৪ নেতা রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ২০:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:৩৭

নারায়ণগঞ্জে তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ হেফাজতের চার নেতাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের নারী কেলেঙ্কারি ইস্যুতে মহাসড়কে এ তাণ্ডব চালানো হয়। সোমবার (১২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি জানান, সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আমির মহিউদ্দিন খান, সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা শাহজাহান ওরফে শিবলি এবং সহ-সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালতে পাঠায়। আদালতের বিচারক রিমান্ডের শুনানি শেষে আদালত চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার মধ্যরাতে রাজধানীর জুরাইন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের একটি দল আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন একটি মামলার প্রধান আসামি। অপর মামলার প্রধান আসামি হলেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, রয়েল রিসোর্টে নারী কেলেঙ্কারির ঘটনায় মামুনুল অবরুদ্ধ হলে আসামি ইকবাল হোসেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের লোকজন জড়ো করেন। পরে তার নেতৃত্বেই হামলা ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। মামলার অধিক তদন্তের জন্য গ্রেফতার আসামিদের সোমবার সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় আসামিদের প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম