শিবচরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৭:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:০৪

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচন নিয়ে বিরোধিতার জের ধরে হামলা ও সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, কাদিরপুরের মেম্বার প্রার্থী আব্বাস মুন্সীর সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী খলিল মোল্লার অনুসারীদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর ডিক্রিরচর বাজার এলাকায় দু’পক্ষের হামলা ও পাল্টা হামলা এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেম্বার প্রার্থী খলিল মোল্লাসহ পাঁচ জন আহত হন।

পরে গুরুতর আহত রুবেল মোল্লাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইলিয়াস ঢালীকে শিবচর থেকে মাদারীপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস ঢালী ডিক্রিরচর গ্রামের বাসিন্দা ও মেম্বার প্রার্থী আব্বাস মুন্সীর সমর্থক।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের পর চার জনকে আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম