হিট শকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪২ কোটি টাকার প্রণোদনা: কৃষিমন্ত্রী   

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ১৯:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৯:০৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশজুড়ে হিট শকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকার ৪২ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যাতে কৃষকদের এমন বিপর্যয়কর অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয় সেজন্য উচ্চ তাপমাত্রা সহনশীল এবং রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

রবিবার (১৮ এপ্রিল) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আকস্মিকভাবে পরিদর্শনের পর বিজ্ঞানীদের সঙ্গে আলাপকালে  এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞানীরা দেশের কৃষকের কল্যাণে কী কী কাজ করছেন তা সরেজমিনে দেখার জন্য আকস্মিকভাবে ব্রি পরিদর্শনে আসেন তিনি। রবিবার দুপুরে এখানে তিনি ধান গবেষণার বিভিন্ন মাঠ ঘুরে দেখেন এবং ব্রির মহাপরিচালক ড. শাহজাহান কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তার সঙ্গে আলাপ করেন।

এ সময় ব্রির গবেষণা মাঠে উচ্চ তাপমাত্রা সহনশীল ধান, বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধী ধানের জাত, অধিক ফলনশীল ধান, হাইব্রিড ধান এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত কালো ধানসহ বিভিন্ন উন্নত গুণগতমান সম্পন্ন ধানের প্রদর্শনী প্লটগুলো পর্যবেক্ষণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম