না.গঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৬:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬:৩৮

হেফাজতে ইসলামের ডাকা হরতালে সংহিসতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ এপ্রিল) রাতে ফতুল্লার তল্লা হাজীগঞ্জের বাসা থেকে জামায়াতের মহানগর আমির মাওলানা মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

এছাড়া সানাপাড় ও শহরের নলুয়া এলাকা থেকে বিএনপির অপর দুই কর্মীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।

মেহেদী ইমরান সিদ্দিকী জানান, হেফাজতে ইমলামের ডাকা গত ১৮ মার্চের সকাল-সন্ধ্যা হরতালের দিন ঢাকা –চট্টগ্রাম মহাসড়কে ১৭টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জে থানায় পুলিশের কাজে বাধা প্রদান ও অগ্নিসংযোগ এবং বিশেষ ক্ষমতা আইনে র‌্যাব-পুলিশ বাদী হয়ে মোট ছয়টি মামলা দায়ের করে। এসব সংহিসতার ঘটনায় জামায়াত নেতা মাওলানা মাঈনুদ্দিনর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সহিসতার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় বিএনপি কর্মী জনি ও ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান