রাজবাড়ীতে সেনাবাহিনীর মহড়া পর্যবেক্ষণে আসছেন রাষ্ট্রপতি

রাজবাড়ী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ০২:১১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০২:১১

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাজবাড়ীর কালুখালী উপজেলার অদূরে প্রতিষ্ঠিতব্য ‘রাজবাড়ী সেনানিবাস’-এ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণে আসছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে তার রাজবাড়ী পৌঁছানোর কথা রয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তিনি সেখান থেকে হেলিকপ্টারে করে রাজবাড়ির কালুখালী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ৫ মিনিটে তিনি শীতকালীন প্রশিক্ষণের ব্রিগেড আক্রমণের মহড়া ও দরবার অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর রাষ্ট্রপতি দুপুর সোয়া ৩টার দিকে আবার হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি হিসেবে এক মাস আগে থেকেই কালুখালী উপজেলার চরাঞ্চলে পদ্মা নদীর পাড়ে ‘রাজবাড়ী সেনানিবাস’ এলাকায় পল্লীবিদ্যুৎ লাইন, নতুন রাস্তা নির্মাণ, চলাচলের অযোগ্যে রাস্তার সংস্কার, ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ লাইন নির্মাণ এবং টেলিফোন সংযোগ স্থাপনসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

রাষ্ট্রপতির আগমনের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান বলেন, প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনানিবাস’ এর নিজস্ব জায়গায় এবারের
শীতকালীন মহড়ায় মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসছেন। এটা রাজবাড়ী বাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

শীতকালীন মহড়া চলাকালীন জনগণের যে পরিমাণ শস্যহানী হবে সেনাবাহিনীর পক্ষ থেকে তার ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক