গুমের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৯:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৫

গাজীপুরের কালীগঞ্জে খুন ও গুমের ভয় দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে প্রতিবেশী নুরুল হাসান ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বৃহস্পতিবার (২২ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত নুরুল হাসান উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের নুরুল ওয়াহাবের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি মিজানুল হক জানান, প্রায় দেড় বছর আগে হত্যার পর লাশ গুম করার ভয় দেখিয়ে কালীগঞ্জ উপজেলার শহীদ ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে তার প্রতিবেশী চাচাতো ভাই নুরুল হাসান জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারসহ তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে প্রায় দেড় বছর যাবৎ ভয় দেখিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে যুবকটি। গত ১৫ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে নুরুল হাসান। এ সময় কিশোরীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে নুরুল হাসান দৌড়ে পালিয়ে যায়। ইতোপূর্বে ধর্ষণ হলেও তার কোন প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। সর্বশেষ ১৫ এপ্রিল ধর্ষণচেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন।

অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম