সালথায় আরও ১৬৫টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

ফরিদপুর সংবাদদাতা
২৭ এপ্রিল ২০২১, ১৩:৩৮আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৩:৩৮

ফরিদপুরের সালথায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন আরও ১৬৫টি  পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে এসব নতুন ঘরের কাজ প্রায় শেষের দিকে। ঈদের আগেই উপকাভোগীদের হাতে এসব নতুন ঘরের চাবি আর জমির দলিল তুলে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।

জানা গেছে, মাত্র দুসপ্তাহ পর বাড়ি আর জমির মালিক হবেন আরও ১৬৫টি গৃহহীন পরিবার। তারা এখন নতুন ঘরে ওঠার স্বপ্ন নিয়ে অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে দৃষ্টিনন্দন এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের মানও ভালো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, ইউএনও ও এসিল্যান্ড নিয়মিত নির্মাণ কাজ পরিদর্শন করায় কাজের গুণগতমান অনেক ভালো হচ্ছে।   

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ গৃহহীনদের জন্য নতুন ঘর দিয়েছেন। সালথায় আমরা প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর বরাদ্দ পেয়েছিলাম। সেটি যথাযথভাবে নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১৬৫টি নতুন ঘর পেয়েছি। সেটিরও নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে এসব নতুন ঘর তাদের হস্তান্তর করা হবে। এ ছাড়া পরের ধাপে আরও ২০০টি নতুন ঘর বরাদ্দ পেয়েছি। পর্যায়ক্রমে এগুলোর কাজ শেষ করে হস্তান্তর করা হবে।’   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি