দুই ঘণ্টার কর্মবিরতি জাবি শিক্ষকদের

জাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ ছিল।
এ সময় টানা পঞ্চম দিনের মতো কালো ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হলে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দিয়েছে ফেডারেশন।
অবস্থান কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, সরকার গত কয়েকমাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করে আসছে। আমরা একটি দীর্ঘমেয়াদী সঙ্কটের মধ্যে আছি। রাষ্ট্র কয়েক বছর পর পাবলিক বিশ্ববিদ্যালয়কে কোন পর্যায়ে দেখতে চায় তারই একটি প্রক্রিয়া চলমান আছে।

পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, অর্থমন্ত্রী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করার মধ্য দিয়ে শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষকরা মিলে আন্দোলন অব্যাহত রাখব।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন, সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, প্রত্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, ইতিহাস বিভাগের অ্যধাপক এ টি এম আতিকুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার প্রমুখ।

 

/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম