নিখোঁজের দুদিন পর অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২১, ২০:০৮আপডেট : ০১ মে ২০২১, ২০:০৮

মুন্সীগঞ্জে নিখোঁজের দুদিন পর আবু রায়হান (১৫) নামের এক অটো রিকশাচালকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের ঈদগাহের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত রায়হান সদর উপজেলার ধলাগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত লাশের গলায় একটি বটি বিদ্ধ ছিলো। এর আগে গত ২৯ এপ্রিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রায়হান নিখোঁজ ছিল।

জানা গেছে, সকালে মান্দ্রা গ্রামের ঈদগাহের পাশে খনন কাজ চলা পুকুরের পারে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় কতিপয় বালক। পরে পুলিশকে খবর দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে।

লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম