নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুতে ট্রাক চাপায় এক হকারের মৃত্যু হয়েছে। তার নাম মামুন হোসেন (১৮)। তিনি পপ কর্ণ বিক্রি করছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক বাবর মিয়াকে (৩২) আটক করে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,বালুবাহী ট্রাকের চাপায় মামুনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমণ্ডল গ্রামের মো. কাউছারের ছেলে। তিনি সোনারগাঁ থানার চেঙ্গাইন এলাকায় থাকতেন।
/এনএস/এমএসএম/








