গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের কিস্তির টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ০১:২৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ০২:২৩

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সাপ্তাহিক কিস্তির টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুরের সাইটালিয়া শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুল হালিম জানান, ওই মাঠকর্মী সাইটালিয়া ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক কিস্তির প্রায় ৬০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি রিকশাযোগে গ্রামীণ ব্যাংকের টেংরা অফিসে ফিরছিলেন। এ সময় সাইটালিয়া শালবন এলাকায় অজ্ঞাত তিন যুবক মোটরসাইকেলযোগে ওই মাঠকর্মীর গতিরোধ করেন। তারা ওই কর্মীকে ছোরা দিয়ে আঘাত করেন। পরে পিস্তল বের করে গুলি করার ভয় দেখিয়ে প্রায় ৬০ হাজার টাকা এবং সমিতির প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রামীণ ব্যংকের টেংরা শাখার ব্যবস্থাপক নিবারণ কুমার ঘোষ বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম